যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের একটি ‘হিপহপ’ নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে নেটিজেনদের অনেকেই নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ সমালোচনা করতেও ছাড়ছেন না।
এনডিটিভি জানিয়েছে, হিপহপের ৫০তম বার্ষিকী উদযাপনে সম্প্রতি হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ৫৮ বছর বয়সী কমলা। এ অনুষ্ঠানেই তিনি নেচেছিলেন। আর তার ২২ সেকেন্ডের নাচের ভিডিও এক্সে (পূর্বে টুইটার নামে পরিচিত) শেয়ার করেছেন মার্কিন রাজনৈতিক ভাষ্যকার অ্যান্থনি ব্রায়ান লোগান।
ভিডিওটিতে কমলাকে হিপহপ সুরের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা যায়। তবে এটি ভাইরাল হওয়ার পর কমলার হিপহপ নাচের মুদ্রা নিয়ে অনেকে হাসিঠাট্টায় মেতেছেন।
নেটিজেনদের একজন কমলাকে ‘বুড়ো খালা’ বলে সম্বোধন করেন। আরেকজন বলেন, কমলার নাচ বিব্রতকর। কেউ কেউ ‘খাঁটি ক্রিঞ্জ’ বলতেও ছাড়েননি।
