পাউরুটি ঠিক রাখতে

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১০:০৩ পিএম

ছুটির দিনে সকালে লুচি-পরোটা হলেও সপ্তাহের বাকি দিনগুলো তাড়াহুড়ায় পাউরুটি দিয়ে নাশতা সারতে হয়। সময়ের অভাবে অনেকে বাড়িতে পাউরুটির বড় প্যাকেট কিনে ফ্রিজে রেখে দেন। ফ্রিজে পাউরুটি ঢুকিয়ে রাখলে কতদিন ভালো থাকবে বা বাড়ির বাইরের তাপমাত্রায় রাখলেই বা কত দিন ধরে তা খাওয়া স্বাস্থ্যসম্মত, তা স্পষ্ট নয় অনেকের কাছে। বিশেষ করে গরম আর বর্ষাকালে পাউরুটিতে ছত্রাক পড়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। পুষ্টিবিদদের মতে, আটা বা ময়দা, ইস্ট আর পানি হলো পাউরুটির মূল উপাদান। ইস্ট থাকার ফলে বেশি দিন একে তাজা রাখা যায় না। মেয়াদকাল যাই হোক না কেন, প্যাকেট থেকে খুলে ঘরের তাপমাত্রায় দিন দুয়েক রাখলে তা আর না খাওয়াই উচিত। বাড়িতে পাউরুটি সংরক্ষণের কিছু নিয়ম মেনে চলতে হয়।

 পাউরুটি টাটকা রাখতে ব্যবহার করতে পারেন ব্রেডবক্স। এতে দীর্ঘদিন না হলেও কিছুদিন নিশ্চিতভাবে ভালো থাকবে পাউরুটি।

 অনেকে পাউরুটি ফ্রিজে রাখেন। ফ্রিজে থাকা পাউরুটি আর্দ্রতার কারণে শক্ত হয়ে যায়। ফ্রিজে খোলা অবস্থায় পাউরুটি না রাখাই ভালো। এতে পাউরুটির খাদ্যগুণ নষ্ট হয়ে যায়। একান্তই ফ্রিজে রাখতে হলে প্যাকেটজাত অবস্থাতে রাখুন। প্যাকেট থেকে  বের করার পর আর ফ্রিজে না রাখাই ভালো।

 অতিরিক্ত ভ্যাপসা গরমে পাউরুটির গায়ে সবুজ বা ধূসর রঙের ছত্রাক জন্ম নেয়, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক একটি উপাদান। সবচেয়ে ভালো হয় যদি পাউরুটি ব্রাউন পেপারে মুড়ে বায়ু নিরোধক কোনো বাক্সে ভরে রাখুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত