গাজীপুর-৫ আসনের বিএনপি প্রার্থী মিলন গ্রেপ্তার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ০৫:২৮ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, দলটির জেলা সভাপতি ও  ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তার গ্রামের বাড়ি কালীগঞ্জের বর্তুল থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। 

গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানান, ফজলুল হকের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানার ৭টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে গাজীপুর আদালতে নেওয়া হচ্ছে।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাখাওয়াৎ হোসেন সবুজ জানান, ফজলুল হক মিলন সব মামলায় জামিনে ছিলেন। তারপরও এলাকায় না আসতে হুমকি দেওয়া হচ্ছিল। কয়েকদিন আগে তার ঢাকার বাসায় রাতে অভিযান চালায় পুলিশ। বাসায় না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।

তিনি আরো বলেন, গ্রেপ্তার আতংকে তিনি এতদিন এলাকায় আসেননি। সকাল ১০টার দিকে ফজলুল হক মিলন গ্রামের বাড়িতে আসলে বেলা আড়াইটার দিকে তাকে গাজীপুর ডিবি পুলিশ গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত