শুধুমাত্র জরিমানা থেকেই সাড়ে তিন বছরে ১০ হাজার কোটি রুপি আয় করেছে ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি। অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স না রাখায় গ্রাহকদের জরিমানায় এ বিপুল পরিমান অর্থ জমে। এর সঙ্গে আছে এটিএম বুথ থেকে টাকা তোলার উপরে ধার্য করা চার্জও।
লোকসভায় তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর প্রশ্নের জবাবে এমন তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি
টাইমস অব ইন্ডিয়া জানায়, ২০১২ সাল পর্যন্ত অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স জমা না রাখায় গ্রাহকদের থেকে নির্দিষ্ট হারে জরিমানা কেটে নেয়া শুরু করে ভারতের বৃহত্তম স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই)। যদিও ২০১৬ সালের ৩১ মার্চ পর্যন্ত এই ব্যবস্থা বন্ধ থাকে ব্যাংকটি।
কিন্তু অন্যান্য রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক এ জরিমানা আদায়ের রীতি বহাল রাখে। কিন্তু ২০১৭ সালের ১ এপ্রিল থেকে ফের জরিমানা আদায়ের রেওয়াজ ফিরে আসে এসবিআই।
সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স না রাখলে শুরুতে হাজার রুপি ধার্য করলেও স্টেট ব্যাংক পরে তা কমিয়ে ৩ হাজার রুপি করে। তবে দীর্ঘ দিন সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ থাকলে তার বাবদ ধার্য জরিমানার হারও ২০-৫০ শতাংশ হ্রাস করা হয়।
জানা গিয়েছে, বিভিন্ন পরিষেবা দানের বিনিময়ে ব্যাংকগুলিকে নির্দিষ্ট চার্জ আদায়ের অনুমোদন দেয় রিজার্ভ ব্যাংক।
এছাড়া নয়াদিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা ও হায়দ্রাবাদে বিনামূল্যে তিনবার টাকা তোলার পরে এটিএম লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের থেকে নির্দিষ্ট হারে জরিমানা আদায়ের অনুমোদন দেয়।
