বিপন্ন প্রজাতির বানর মেরে তার মাংস খেয়েছেন ভিয়েতনামের কয়েকজন নাগরিক। সেটি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারেও (লাইভে) দিয়ে দিয়েছিলেন তারা। এ ঘটনায় ছয়জন ভিয়েতনামিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
শুক্রবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, গ্রেফতারকৃত লোকদের বয়স ৩৫-৫৯ বছরের মধ্যে। নভেম্বরে লম্বা লেজবিশিষ্ট বিপন্ন প্রজাতির লেঙ্গুর বানর মেরে তার মাংস খাওয়ার দৃশ্য সরাসরি প্রকাশ করেছিলেন ফেসবুকে।
পুলিশ এএফপিকে জানায়, বৃহস্পতিবার অভিযুক্তরা বন্যপ্রাণী সুরক্ষা আইন লঙ্ঘনের কথা স্বীকার করেছে। এদেরই একজন ৪৮ ডলারে (স্থানীয় মুদ্রায় এক লাখ) এক শিকারি থেকে এই বানর কিনে।
অভিযুক্তদের গ্রেপ্তার করতে আমাদের কিছুটা সময় লাগে। এর আগে তাদেরকে আমরা শনাক্ত করতে হয়েছে বলে পুলিশ আরো যোগ করে।
প্রসঙ্গত, ভিয়েতনামি লেঙ্গুর বানর পৃথিবীর অন্যতম বিপন্ন প্রাণী। শুধুমাত্র দেশটির উত্তরাঞ্চলে এই প্রাণীর দেখা মেলে।
