একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার ভোটের দিন অগ্নিসংযোগসহ নাশকতা প্রতিরোধে প্রস্তুতি নিয়েছে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একদল চৌকস দল এখন নির্বাচনী মাঠে।
রাজধানীর অন্যতম অভিজাত এলাকা তথা ঢাকা-১৮ আসনের ‘দি লাইফ সেভিং ফোর্সের’ একটি শক্তিশালী দল অগ্নিনিরাপত্তায় রাত-দিন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উত্তরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের সঙ্গে কাজ করবে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
শনিবার রাতে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
সফিকুল ইসলাম বলেন, নির্বাচনের দিন উত্তরা এলাকায় আমার নেতৃত্বে একাধিক দল দায়িত্ব পালনে নিয়োজিত থাকবে। এ ছাড়া সড়ক ও মহাসড়ক এবং ভোটের দিন ভোটকেন্দ্রে যেকোনো ধরনের অগ্নিনাশকতা রোধে আমরা প্রস্তুত আছি।
তিনি আরো বলেন, নির্বাচনের দিন ওয়াটার টেন্ডার, ট্যুয়িং ভেহিক্যাল, ফোর ও টু-হুইলার, অ্যাম্বুলেন্স, স্পেশাল ওয়াটার টেন্ডার, টিটিএলসহ অন্যান্য যন্ত্র প্রস্তুত রয়েছে।
