ঠাকুরগাঁওয়ে বিএনপির ১৪ নেতা-কর্মী গ্রেপ্তার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ০৯:২৪ পিএম

নাশকতার অভিযোগে ঠাকুরগাঁও জেলা বিএনপির ১৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মনিরুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুর নবী ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মুরাদসহ ১৪ জনকে জেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে। নির্বাচনে সহিংসতা সৃষ্টির পরিকল্পনা করাই তাদের আটক করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত