কুমিল্লায় নির্বাচনী সহিংসতায় চান্দিনা ও লাঙ্গলকোটে দুইজন নিহত হয়েছেন। রোববার সকাল ৯টায় লাঙ্গলকোটের সন্দাইলে ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বাচ্চু মিয়া (৫৫) আওয়ামী লীগের হামলায় নিহত হন বলে অভিযোগ উঠেছে।
একই দিন বেলা সাড়ে ১০টায় চান্দিনার বেলাশ্বরে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে মজিদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হন।
এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
লাঙ্গলকোট থানার ওসি মো. নজরুল ইসলাম এবং চান্দিনা থানার ওসি আবু ফয়সাল নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
