বাংলাদেশকে বদলে দিতে পারে এক মাত্র শেখ হাসিনা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১১:৩৩ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আকাশ চুম্বী। দেশের জনগণ বিশ্বাস করে যে, কেবলমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বদলে দিতে পারে বাংলাদেশ। 

মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে নির্বাচন নিয়ে নিজের প্রতিক্রিয়া এভাবেই ব্যক্ত করলেন তিনি বলেন, আস্থা ও বিশ্বাসের জায়গা থেকেই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নির্বাচনে বিপুল ভোটে শেখ হাসিনার পক্ষে রায় দিয়েছে জনগণ।

তিনি বলেন, এই দেশের মানুষ আলোকিত বাংলাদেশ দেখতে চায়। সন্ত্রাস, জঙ্গিবাদের অন্ধকারে নিমজ্জিত বাংলাদেশ দেখতে চায় না। একারণেই শেখ হাসিনার নেতৃত্বে নিরঙ্কুশ বিজয় হয়েছে। জনগণ এজন্যই আওয়ামী লীগকে নির্বাচনে জয় দিয়ে সঠিক কাজটি করেছেন। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, যারা সন্ত্রাস, জঙ্গিবাদের উত্থান ঘটতে চেয়েছিল। ধ্বংসের মাধ্যমে ক্ষমতায় আসতে চেয়েছিল তাদেরকে প্রত্যাখ্যান করেছে এদেশের সর্বস্তরের জনগণ। এটাই নিরঙ্কুশ জয়লাভের মূল কারণ। 

মন্ত্রী বলেন, বিগত সময়ে শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে গেছে, যেভাবে উন্নয়নের একটা রোল মডেল তৈরি করেছে। এটা অব্যাহত রাখতেই চাই। 

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এদেশের জনগণের হৃদয়ের যে আকাঙ্ক্ষা, তা বাস্তবায়িত হবে। প্রধানমন্ত্রীর নেতৃতে তা আরো সুন্দর ও উন্নত বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে আগামী ৫ বছরে তাই দেখতে চায় জনগণ।

আগামী ২/১ দিনের মধ্যেই আমার মন্ত্রিত্ব শেষ হয়ে যাবে উল্লেখ করে কামাল বলেন, এরপর যদি নতুন কেউ এই মন্ত্রণালয়ের দায়িত্বে আসেন তিনি আরও সুন্দরভাবে এই মন্ত্রণালয় চালাবেন, তা আমি বিশ্বাস করি। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমার আস্থা ও বিশ্বাস আছে। সেজন্যই তার নেতৃত্বে জনগণের উন্নয়নে রাজনীতি করছি। মানুষের সেবা করার চেষ্টা করছি।

তাছাড়া যেহেতু প্রধানমন্ত্রীর চালিকা শক্তিতে, বলিষ্ঠ নেতৃত্বে এই দেশ আরো এগিয়ে যাবে এটা আমি বিশ্বাস করি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী।

সাসটেইনেবল ডেভেলপমেন্ট বর্তমান বিশ্বে স্লোগান হিসেবে পরিচিতি পেয়েছে। আর সাসটেইনেবল ডেভেলপমেন্ট কে ধরে রাখতে হলে সাসটেইনেবল সিকিউরিটি থাকতে হবে। এটাই মূল শর্ত উল্লেখ করে তিনি বলেন, না হলে সাসটেইনেবল ডেভেলপমেন্ট মুখ থুবড়ে পরবে। আর এই সাসটেইনেবল সিকিউরিটি শেখ হাসিনার নেতৃত্বেই আছে বলে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হতে পরেছে বলেও জানান মন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত