জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনের বিএনপিপ্রার্থী জি কে গউসসহ সাত শতাধিক (অজ্ঞাতসহ) নেতাকর্মীকে আসামি করে চারটি মামলা হয়েছে। গত সোম ও মঙ্গলবার পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বাদী হয়ে সদর থানায় এ মামলাগুলো করেন।
মামলায় হবিগঞ্জে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ সদর উপজেলার তেতৈয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তৈয়ব আলী বাদী হয়ে প্রার্থী জি কে গউসকে প্রধান আসামি করে ১০৪ জনের বিরুদ্ধে মামলা করেন। গত সোমবার মামলাটি করা হয়।
