সংবাদ সম্মেলনে জয়নুল ভোট চুরি নয় ডাকাতি হয়েছে

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ০২:০৪ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চুরি নয়, ভোট ডাকাতি হয়েছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। গতকাল বুধবার সমিতি মিলনায়তনে সমিতির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে ৩০ ডিসেম্বরের ওই নির্বাচন বাতিলে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপও কামনা করেন তিনি। বলেন, আমরা আশা করব, এ বিষয়ে উচ্চ আদালত সুয়োমোটোর মাধ্যমে নির্বাচন বাতিল করবেন।

জয়নুল আবেদীন বলেন, ‘নির্বাচনের আগের রাতে ৯০ ভাগ এলাকায় ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে। বিএনপি প্রার্থীর এজেন্টদের গুলি করার ভয় দেখানো হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। ভোটের আগে এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এটি ভোট চুরি নয়, ভোট ডাকাতি হয়েছে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত