হলিউডে ঝড় তুলবে এ ছবিগুলো

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ০৫:১৫ পিএম

২০১৮ সালে হলিউড উপহার দিয়েছে বড় কিছু সিনেমা। গল্পের নতুনত্ব ও প্রযুক্তি মিলিয়ে চমক দিয়েছে দর্শকদের। বক্স অফিসেও আগের চেয়ে আয় বেড়েছে। এবার জেনে নিন চলতি বছর ঝড় তুলবে এমন কিছু ছবির খবর।

ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড
অভিনয় : লিওনার্দো ডিকাপ্রিও, ব্র্যাড পিট ও মার্গট রবি
মুক্তি : ৯ আগস্ট

সিনেমাটি নির্মাণ করছেন কুয়েন্টিন টারান্টিনো। ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-এর প্রেক্ষাপট ১৯৬৯ সালের লস অ্যাঞ্জেলস। এখানে লিওনার্দো সাবেক ওয়েস্টার্ন টিভি সিরিজ তারকা। তার দীর্ঘ দিনের স্ট্যান্ট ডাবল ব্র্যাড। লিওনার্দোর প্রতিবেশী ছিল শ্যারন টাটে। যে কিনা ১৯৬৯ সালে খুন হন, যা ‘দ্য ম্যানশন ফ্যামিলি’ নামে পরিচিত। সেই ঘটনার পঞ্চাশ বছর পর মুক্তি পাচ্ছে সিনেমাটি।

image

আলাদিন
অভিনয় : উইল স্মিথ, মেনা মাসউদ, নওমি স্কট
মুক্তি : ২৪ মে

আরব্য রজনীর কাহিনিটি লাইভ-অ্যাকশন ফর্মেটে রিবুট করেছেন নামী নির্মাতা গাই রিচি। এখানে জিনের ভূমিকায় আছেন উইল স্মিথ। এ চরিত্রে এক সময় কণ্ঠ দিয়েছিলেন প্রয়াত রবিন উইলিয়ামস।

image

ক্যাপ্টেন মার্ভেল
অভিনয় : ব্রি লারসন
মুক্তি : ৮ মার্চ

অস্কারজয়ী অভিনেত্রী ব্রি লারসন আলোচিত সুপারহিরোর ভূমিকায় নামলেন। ১৯৯০ এর দশকের প্রেক্ষাপটে জনপ্রিয় মার্ভেল গেম সিনেমাটির অনুপ্রেরণা। ক্যারল ডেনভার নামের এক এয়ারফোর্স পাইলটের সুপারহিরো হয়ে ওঠার গল্প এটি।

image

আস
অভিনয় : লুপিটা নিয়ং, এলিজাবেথ মস
মুক্তি : ১৫ মার্চ

সাইকোলজিক্যাল থ্রিলারটি পরিচালনা করছেন জর্ডান পিলে। আরও অভিনয় করছেন উইনস্টন ডিউক ও টিম হেডেকার।

image

সেরেনিটি
অভিনয় : ম্যাথু ম্যাককনৌগি, অ্যানা হাথাওয়ে
মুক্তি : ২৫ জানুয়ারি

সাবেক স্ত্রীর সঙ্গে দেখা হয় এক ব্যক্তির। ওই নারী অনুরোধ করেন অত্যাচারী দ্বিতীয় স্বামীর হাত থেকে বাঁচাতে। ডার্ক থ্রিলার ধরনের কাহিনি মিলবে এ সিনেমায়।

image

জোকার
অভিনয় : জোয়াকুইন ফনিক্স
মুক্তি: ৪ অক্টোবর

পরিচালক টড ফিলিসের পরিচালনায় ফনিক্স অভিনয় করেছেন আর্থার ফ্লেক তথা জোকার চরিত্রে। ব্যাটম্যানের আইকনিক প্রতিদ্বন্দ্বীর এটি একক সিনেমা।

image

অ্যাভেঞ্জার্স : এন্ডগেম
অভিনয় : ক্রিস ইভান্স, রবার্ট ডাউনি জুনিয়র
মুক্তি : ৩ মে

এটি হতে যাচ্ছে এপিক মুভি। মার্ভেলের প্রায় সব সুপারহিরোই জড়ো হয়েছেন এ পর্বে। আগের কিস্তিতে অনেকেই হারিয়ে যান। তাদের ফিরে আসা দেখানো হবে। বলা হচ্ছে, চলতি বছরের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে এটি।

image

জন উইক : চ্যাপ্টার থ্রি
অভিনয় : কিয়ানু রিভস, ইয়ান ম্যাকস্যানার
মুক্তি : ১৭ মে

সিরিজের এ পর্বে জন উইককে দেখা যাবে নতুন ফর্মে। এবার তিনি নিউইয়র্ক ছাড়বেন। আরও অভিনয় করেছেন অ্যাঞ্জেলিকা হিউস্টন।

image

এক্স মেন: ডার্ক ফনিক্স
অভিনয় : জেমস ম্যাকঅ্যাভয়, মাইকেল ফাসবেন্ডার ও জেনিফার লরেন্স
মুক্তি : ৭ জুন

ডিজনি পুরো স্বত্ব নিয়ে নেওয়ার আগে এটি হতে যাচ্ছে এক্স-মেন ফিল্মের শেষ সংস্করণ। এ কিস্তিতে পরিচয় করিয়ে দেওয়া হবে নতুন ধরনের এলিয়েনের সঙ্গে। এর পর মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অংশ হিসেবে এ সিরিজ রিবুট হবে।

image

হাউ টু ট্রেইন ইউর ড্রাগন : দ্য হিডেন ওয়ার্ল্ড
অভিনয় : জে বারুচেল, জায়মন হিনসু
মুক্তি : ১ মার্চ

আগের মতোই দারুণ কিছু ঘটনার সমাহার থাকছে এ কিস্তিতে।

image

স্পাইডার-ম্যান : ফার ফ্রম হোম
অভিনয় : টম হল্যান্ড ও জ্যাক গিলেনহাল
মুক্তি : ৫ জুন

ইনফিনিটি ওয়ারের পর বাড়ি ফিরবে স্পাইডি। এর পর বন্ধুদের সঙ্গে ইউরোপে গরমের ছুটি কাটাতে গিয়ে নতুন রহস্যের মুখোমুখি হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত