কনসার্ট করতে গিয়ে যৌন হেনস্তার শিকার হয়েছেন পশ্চিম বঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমলতা আচার্য। ফেসবুক লাইভে এসে সোমলতা জানান, পশ্চিমবঙ্গের ধূপগুড়ির একটি স্কুলে শুক্রবার অনুষ্ঠান করতে গিয়ে যৌন হেনস্তার শিকার হয়েছেন তিনি।
শনিবার ফেসবুক লাইভে এসে তিনি জানান, ভারতের ধূপগুড়ির কালিরহাটে দেওয়ানচন্দ্র হাইস্কুলের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে শুক্রবার গান গাইতে যাই আমরা মানে ব্যান্ড ‘সোমলতা অ্যান্ড দ্য এসেস’। স্কুলটিতে এই প্রথম এত বড় করে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সেখানে প্রায় ১৫ হাজার মানুষ দর্শক সারিতে ছিলেন। সেই অনুষ্ঠানে ছিল স্কুলের শিক্ষার্থীরাও। সেই অনুষ্ঠানেই অর্ণব সাহা নামের এক শিক্ষক মদ্যপ অবস্থায় মঞ্চে উঠে আমার সঙ্গে অসভ্য আচরণ করেন।
সোমলতার ফেসবুক লাইভের পর ঘটনাটি নিয়ে ঝড় উঠে পশ্চিমবঙ্গে। সেই শিক্ষকের বিহিতেরও দাবি তুলেছেন সোমলতার ভক্তরা।
