নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শেষদিন গতকাল সোমবার শাজাহান খান সাংবাদিকদের বলেছেন, এটা বিদায় নয়। মন্ত্রণালয়ে তার শেষ কার্যদিবস মাত্র। তিনি বলেন, মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই বাস্তবমুখী সিদ্ধান্ত নিয়েছেন। তার এই অগ্রযাত্রায় সবাই সাহসী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছি। প্রধানমন্ত্রীর প্রশংসা করে বিদায়ী এই মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষ একজন রাষ্ট্রপরিচালক। তিনি বিচক্ষণতার সঙ্গে নতুন মন্ত্রিসভা গঠন করেছেন। নতুনদের কাজ করার সুযোগ করে দিয়েছেন। দেশের উন্নয়নে তাদের সঙ্গে উদ্দীপনা নিয়ে আমাদের কাজ করে যেতে হবে।
×
