সুনামগঞ্জের প্রবীণ সাংবাদিক কামরুজ্জামান চৌধুরীর ইন্তেকাল

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১০:৩১ এএম

সুনামগঞ্জে প্রবীণ সাংবাদিক, সুনামঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন-এর উপদেষ্টা সম্পাদক কামরুজ্জামান চৌধুরী সাফি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত সাড়ে ১০টায় রাজধানী ঢাকার বিআরবি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

সুনামগঞ্জ প্রতিদিনের স্টাফ রিপোর্টার দিলাল আহমদ জানান, কামরুজ্জামান চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি রোগসহ নানা জটিল রোগে ভুগছিলেন। মঙ্গলবার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে সুনামগঞ্জ থেকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়। ওই দিন ঢাকায় তাকে বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই প্রবীন সাংবাদিক না ফেরার দেশে চলে যান।

 

মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে, ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার এক ছেলে যুক্তরাষ্ট্রে, এক ছেলে ও একমাত্র মেয়ে যুক্তরাজ্যে সপরিবারে বসবাস করেন। 

এদিকে প্রবীণ সাংবাদিক কামরুজ্জামান চৌধুরীর মৃত্যুতে সুনামগঞ্জের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। রাতেই তার শহরের উকিলপাড়াস্থ বাস ভবনে ভিড় জমান শহরের নানা শ্রেণিপেশার মানুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত