প্রিয়জনকে সময় দিন সিংহ, বুঝেশুনে দিন শুরু করুন বৃশ্চিক

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ০৮:২৭ এএম

মেষ : বেশ রোমান্টিক ও ফুরফুরে থাকবেন। অনেকদিন পর ভালো সময় কাটাবেন। তবে অতিসুখে খেয়াল রাখবেন দুই পা যাতে ওপরে উঠে না যায়, এক পা মাটিতেই রাখুন। কাজকর্মে সততার পরিচয় দিন। বাস্তববাদী হোন।

বৃষ : সুন্দর একটা দিন। দারুণভাবে কাজে লাগান। যে কোনো কাজে নিজেকে উজাড় করে দিন। পেশাজীবীদের জন্য শুভদিন। মানুষের আস্থা বাড়বে। 

মিথুন : পরিবারের সদস্যদের সময় দিন। স্ত্রীকে খেয়াল-খুশিমতো নজর দিন। একসঙ্গে বসে পরিকল্পনা করুন, পরস্পরের সঙ্গে আলাপ করুন, দুজনের লক্ষ্য এক হলে জীবনে সফলতা পাওয়াটা সহজ হয়ে যাবে।

কর্কট : সতর্কতার সঙ্গে যে কোনো কাজে এগুতে হবে। অন্যদের সামনে আপনাকে গুরুত্বহীন মনে হতে পারে। তবে নিজেকে নিয়ন্ত্রণে রাখুন। সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। প্রচেষ্টাগুণে সাফল্য ধরা দেবে।

সিংহ : ভেতরে কিছুটা আবেগ কাজ করলেও আজকে ঠিক বাস্তববাদী সিদ্ধান্ত নিতে পারেন। নতুন আইডিয়া দিয়ে অন্যদেরকে চমকে দিতে পারেন। প্রিয়জনকে সময় দিন।

কন্যা : ধীরে ধীরে আপনার সমস্যা কাটতে শুরু করেছে। কাজের প্রতি মনোযোগ বাড়ছে আরো। মনে রাখবেন, জীবনকে ঠুনকো হিসেবে নেওয়া উচিত হবে না। এতে আপনার লক্ষ্য থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে পারেন।

তুলা : দিনটা বেশ ভালো যাবে। লক্ষ্য অর্জনে প্রাণশক্তি ফিরে পাবেন। মানুষের ইতিবাচক প্রতিক্রিয়া আপনাকে এগিয়ে নিতে সাহায্য করবে। অতএব নিজের অনুভূতি ভাগ করে নিন তাদের সঙ্গে।

বৃশ্চিক : বুঝেশুনে দিন শুরু করুন। সাফল্যে আপনাকে পেছনে ফেলতে চাইবে তবে কাজে সমন্বয়হীনতা আপনাকে এগিয়ে রাখবে। ছোটবেলা থেকে তো অনেক স্বপ্নই দেখে আসছেন, এবার সাহস করে নেমে পড়–ন তা বাস্তবায়ন করতে। 

ধনু : নিজেকে নিঃসঙ্গ মনে করেন। কর্মস্থলে ও পরিবারে কেউ আপনাকে বুঝতে পারে না, এমনটা মনে করেন। তবে আজকে তার উল্টোটাই হবে। কাজের স্বীকৃতি পেতে পারেন। ধৈর্য ধরুন ধনু, আপনি একজন সাহসী যোদ্ধা।

মকর : আজকের দিনে নিজেকে প্রমাণ করে দিন। দারুণ কিছু পরিকল্পনা নিয়ে ঘুরছেন আপনি। এবার কাজে নেমে যাওয়ার পালা। একেক পদক্ষেপেই এগিয়ে যাবেন। সমাজে ভূমিকা রাখার ভালো সম্ভাবনা আছে আপনার।

কুম্ভ : পরিপূর্ণভাবে নিজেকে প্রকাশ করুন। কোনো ধরনের সংকোচ ছাড়াই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। নিজের দিকে মনোযোগ দিন। নিজের অধিকার লড়াইয়ে সফল হবেন।

মীন : সম্পর্কের প্রতি আপনি বরাবরই যতœশীল। আজকের দিনটা রোমাঞ্চের জন্য উপযুক্ত সময়। ব্যবসা ভালো যাবে। প্রিয়জনের সঙ্গে মন খুলে কথা বলুন। তার সঙ্গেও পরিকল্পনা ভাগাভাগি করে নিন। সন্তানের পড়াশোনার দিকে খেয়াল রাখুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত