বন্ধুর স্ত্রীর সঙ্গে প্রেমের কারণে বেজোসের বিচ্ছেদ

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ০৫:২২ পিএম

যুক্তরাষ্ট্র ভিত্তিক ট্যাবলয়েড ন্যাশনাল এনকোয়ারার জানিয়েছে, বন্ধুর স্ত্রীর সঙ্গে প্রেমের কারণে বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস তার স্ত্রী মেকানজিকে ডিভোর্স দিচ্ছেন।

লরেন সানচেজ নামের এক টিভি উপস্থাপিকা এবং পাইলটের সঙ্গে প্রেম করছেন আমাজনের প্রতিষ্ঠাতা ৫৪ বছর বয়সী জেফ বেজোস। সানচেজ আবার বেজোসের বন্ধুর সাবেক স্ত্রী।

ন্যাশনাল এনকোয়ারার বেজোসের একটি মেসেজ ফাঁস করেছে। সানচেজকে দেয়া সেই মেসেজে তিনি লিখেছেন, ‘আমি তোমার ঘ্রাণ নিতে চাই, চাই তোমাতে নিশ্বাস নিতে। তোমাকে শক্ত করে ধরতে চাই…চাই তোমার ঠোঁট স্পর্শ করতে…তোমায় ভালোবাসি। তোমার প্রেমে পড়ে গেছি।’

ফোর্বসের তালিকা অনুযায়ী, তিন দশক ধরে আমেরিকার শীর্ষ ধনীদের মধ্যে জেফ সবার আগে দেড়শ বিলিয়ন ডলারের মালিক হতে যাচ্ছেন। বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স সাইট ‘আমাজন’র ১৬ শতাংশ মালিকানা তার। ১৯৯৪ সালে সিয়াটলের একটি গ্যারেজে ‘আমাজন’র কাজ শুরু করেছিলেন জেফ।

গত সেপ্টেম্বরেও মেকানজির সঙ্গে সব ঠিকঠাক ছিল বেজোসের। দুজনে মিয়ামির একটি নাইট ক্লাবে ২৫তম বিবাহবার্ষিকী উদ্‌যাপন করেন।

সম্প্রতি হঠাৎ করে বেজোস জানান স্ত্রীর সঙ্গে আর সম্পর্ক রাখছেন না তিনি। তার ঔপন্যাসিক স্ত্রীও ঘটনার সত্যতা নিশ্চিত করে বিবৃতি দেন।

দুজনের চূড়ান্ত বিচ্ছেদ হয়ে গেলে সেটি হবে এ যাবতকালের সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্স। স্ত্রীকে ৬৯ বিলিয়ন ডলার দিতে হতে পারে বেজোসের!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত