বিএনপিকে সংসদে যোগ দেওয়ার আহ্বান শেখ হাসিনার

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ০৬:০১ পিএম

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গণতন্ত্রের স্বার্থে একাদশ নির্বাচনে বিএনপির বিজয়ী প্রার্থীদের সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বেলেন, এ সুযোগ কাজে লাগিয়ে বিএনপি তাদের রাজনীতিকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে পারবে। 

তিনি বলেন, বিএনপির উচিত পরাজয় মেনে নিয়ে গণতন্ত্রের স্বার্থে সংসদে যোগ দেওয়া।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কার্য নির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের যৌথ সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিতে সঠিক নেতৃত্বের অভাব, স্বাধীনতাবিরোধী ধ্বংসাত্মক রাজনীতি ও সাংগঠনিক দুর্বলতার কথা উল্লেখ করে শেখ হাসিনা দলটির উচ্চ পর্যায়ের নেতাদের সঠিক সিদ্ধান্ত নিয়ে গণতান্ত্রিক চর্চায় আসার আহ্বান জানান। 

সরকারবিরোধী প্রধান জোট জাতীয় ঐক্যফ্রন্টকে নির্বাচনে পরাজয় মেনে নেয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, তারা তাদের নেতা নির্বাচন করতে পারেনি। খুনের রাজনীতির জন্য তারা জনসমর্থন হারিয়েছেন। দুর্বৃত্তদের মনোনয়ন দিয়ে বিএনপি নির্বাচনে হেরেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত