শেখ হাসিনাকে অভিনন্দন হাঙ্গেরি বেলারুশের প্রধানমন্ত্রীর

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ০২:৫৩ এএম

চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় নতুন সরকারপ্রধান শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান ও বেলারুশের প্রধানমন্ত্রী সের্গেই রুমাস। গতকাল রবিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিনন্দন বার্তায় ভিক্টর ওরবান ‘সাউদার্ন ওপেনিং পলিসি’র অংশ হিসেবে দক্ষিণ এশিয়ার প্রতি হাঙ্গেরির গুরুত্বারোপের কথা উল্লেখ করেন। তিনি ২০১৬ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাঙ্গেরি সফরের কথা স্মরণ করেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে তার প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। বেলারুশের প্রধানমন্ত্রী সের্গেই রুমাস অভিনন্দন বার্তায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা দৃঢ় করতে এবং জনগণের কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত