প্রেমিককে 'আমি তোমায় ভালোবাসি' শেখাচ্ছেন সুস্মিতা সেন

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১২:১৪ পিএম

সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন কাশ্মীরি প্রেমিকের সঙ্গে ব্যায়াম করা, ঘুরতে যাওয়া বা সময় কাটানোর ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই শেয়ার করেন। সম্প্রতি প্রেমিক রোহমানকে সুস্মিতা বাংলা ভাষায় 'আমি তোমায় ভালোবাসি' বলতে শেখাচ্ছেন। সেই ভিডিওটা ইনস্টাগ্রামে আপলোড করেন নায়িকা।

ভিডিওতে দেখা যাচ্ছে, কাশ্মীরি প্রেমিককে সুস্মিতা বাংলা ভাষায় 'আমি তোমায় ভালোবাসি' বলতে শেখাচ্ছেন। রোহমানও প্রাক্তন মিস ইউনিভার্সকে কাশ্মীরিতে ভালোবাসার পাঠ শেখাচ্ছেন। এই ভিডিওটিতে সুস্মিতার কত্থক নাচের প্রশিক্ষক প্রীতম শিখরেও রয়েছেন।

সুস্মিতার সোশ্যাল মিডিয়া পোস্টে রোহমানকে ইদানীং হামেশাই দেখা যায়। রোহমানের জন্মদিনে ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী তার প্রতি নিজের ভালোবাসার কথা ঘোষণা করেছিলেন। যা কয়েকটি ছবি এবং একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে তাদের একসঙ্গে ওয়ার্কআউট করার দৃশ্যও ছিল।

সুস্মিতা সেন এবং রোহমান শাল বেশ কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছেন। তাদের সম্পর্ক প্রকাশ্যের আসে ‘দল এবং জীবনের ভালোবাসা’ শীর্ষক ক্যাপশন দিয়ে আগ্রা ভ্রমণের সময়কার একটি ছবির মধ্য দিয়ে।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত