মেঘনায় পৌষের গোসল করতে নেমে স্কুলশিক্ষক নিখোঁজ

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ০৩:৩৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদীতে গোসল করতে গিয়ে অজয় রায় (৩৩) নামে এক স্কুলশিক্ষক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সকালে পৌষ সংক্রান্তি উপলক্ষে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন।

অজয় রায় উপজেলার চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের খণ্ডখালীন শিক্ষক ও চাতলপাড় গ্রামের অজিত রায়ের ছেলে।

চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কর্মরত মনোজ কান্তি পোদ্দার জানান, মঙ্গলবার সকালে পৌষ সংক্রান্তি উপলক্ষে বাড়ির পার্শ্ববর্তী মেঘনা নদীতে গোসল করতে যান অজয় রায়।

নদীর পানিতে নামার পর পরই তলিয়ে যান তিনি। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পরিবারের লোকজনসহ এলাকাবাসী নদীতে বেড় জাল দিয়ে খুঁজতে থাকেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে পাওয়া যায়নি।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত