মডেল হবার স্বপ্নে ১০ বছর ধরে ‘যৌনদাসী’ তরুণী!

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ০৪:০৬ পিএম

মডেল বানিয়ে দেবার প্রলোভন দেখিয়ে টানা দশ বছর ধরে ‘যৌনদাসী’ করে রাখা হয়েছিল রোমানিয়ার এক তরুণীকে।

ডেইলি মেইল জানায়, হেলানাকে তার এক পারিবারিক বন্ধু চাকচিক্যময় মডেলিং দুনিয়াতে আসার প্রস্তাব দেন। তখন তার বয়স ছিল ২০ বছর। বন্ধুর আহবানে রোমানিয়ার এক গ্রাম থেকে তিনি চলে আসেন লন্ডনে।

হেলানা বলেন, ‘পরিবারের দুরাবস্থা দেখে আমি ওই বয়সে এ সুযোগটা নিয়েছিলাম। আমার নিজের জীবনটাও দুরবাস্থায় পড়ুক সেটি চাইনি।’

‘আমি মনে করেছিলাম, নতুন জীবন শুরু করতে এটা দারুণ সুযোগ।’

তিনি যখন লন্ডনে উড়ে আসলেন জোরপূর্বক তাকে পতিতালয়ে নিয়ে যায় ওই বন্ধু। সেখানে একাধিক মানুষের সঙ্গে যৌন সম্পর্ক করতে বাধ্য হন হেলেনা। এভাবেই রাতের পর রাত তার উপর চলতে থাকে যৌন নির্যাতন।

ওই বন্ধুই হেলেনাকে বিমান টিকেট কিনে দিয়েছিল। কিন্তু লন্ডনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তার পাসপোর্ট কেড়ে নেওয়া হয়।  তিনি ছাড়াও আরও তিনজনকে এক ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয় তাদের। পরের দিন তাদেরকে প্যান্টি ও বিকিনি পরে ফটোশ্যুট করানোও হয়।

হেলেনা বলেন, ‘আমি এসব দেখে ভীত হয়ে পড়েছিলাম। আমি তাদের জানালাম, এখানে আমার সুবিধা লাগছে না। তখন তারা বলল, প্রতি পোর্টফোলিও ফটোশ্যুটের জন্য ২০০০ ইউরো দেওয়া হবে। এমনকী বাসাভাড়া হিসেবে আলাদা ১০০০ ইউরোও দেওয়া হবে।’

কিন্তু পরে তিনি দেখেন যে, এসব ছবি মূলত যৌন ব্যবসার ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

তিনি জানান, তার খদ্দেরদের অধিকাংশই ছিলেন ব্রিটিশ নাগরিক। তার সঙ্গে প্রতি ঘণ্টা কাটাতে তাদেরকে দিতে হতো ১২০ পাউন্ড। তবে এ টাকা তিনি পেতেন না কখনো।

হেলেনা চাইলেও ছাড়তে পারেননি দুর্বিষহ এ নরক জীবন। ঘরে ফিরে গেলে তার পরিবারের সবাইকে হত্যা করা হবে বলে এ হুমকি দেওয়া হতো তাকে। ফলে এভাবেই কেটে যায় টানা ১০ বছর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত