চট্টগ্রামের হালিশহর দরবার শরিফের পির সৈয়দ মাওলানা জালাল উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মাওলানা জালাল উদ্দিন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনক বিভিন্ন রোগে ভুগছিলেন।
তিনি ৫ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য ভক্ত ও মুরিদান রেখে যান।
বুধবার জোহরের নামাজের পর হালিশহর শারীরিক শিক্ষা কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন মরহুমের পুত্র সৈয়দ মাহবুবুল হক।
