লক্ষ্মীপুরে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ আহত ৭

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১২:১৬ এএম

লক্ষ্মীপুরের রামগঞ্জের দল্টা বাজারে চাঁদা দাবিকে কেন্দ্র করে গত সোমবার আওয়ামী লীগের স্থানীয় দুপক্ষের সংঘর্ষে সাত নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, তার ছোট ভাই ট্রলি ও মাটিব্যবসায়ী জাকির পাটওয়ারীর কাছে গত শুক্রবার চাঁদা দাবি করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সহসভাপতি কবির হোসেন সুমন ও ওয়ার্ড মেম্বার আবদুল হালিম। বিষয়টি নিয়ে সোমবার সন্ধ্যায় সালিশ বৈঠকে সালিস বৈঠকে বসলে সংঘর্ষের সূত্রপাত হয়। এদিকে বাড়ির সীমানা নিয়ে বিরোধে মুন্সীগঞ্জের গজারিয়ার মুদারকান্দি গ্রামে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ছয়জন আহত হন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার গজারিয়া থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেছে দুপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত