মেষ: যৌথভাবে কাজে সফলতা আসবে। বিশেষ করে সৃজনশীল কর্মকাণ্ডের জন্য দিন শুভ। নতুন মানুষের সঙ্গে পরিচয় ঘটতে পারে। আপনার বুদ্ধিদীপ্ত আচরণে মুগ্ধ হবেন তিনি।
বৃষ: ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হওয়া দরকার। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে আপনার ক্যারিয়ার ইতিবাচক। যে কোনো কাজের নামার আগে বিস্তারিত অনুসন্ধান করে নিন। নয়তো ঝামেলা পোহাতে হতে পারে।
মিথুন: ভালোবাসাপূর্ণ সুন্দর একটা দিন আপনার জন্য। আপনি অন্যদের ভালোবাসবেন, অন্যরাও আপনাকে ভালোবাসবে। আপনার উপস্থিতিতে পালটে যেতে পারে পরিবেশ।
কর্কট: বাসায় অতিথির আগমন ঘটতে পারে। অতিথিপরায়ণতায় আপনার বেশ নাম আছে। তবে আকর্ষণীয় কোনো মানুষের সঙ্গে পরিচয় হতে পারে আজকে। তবে মানুষের সঙ্গে আর্থিক লেনদেনে সাবধান থাকবেন।
সিংহ: সামাজিক অনুষ্ঠানে নিজেকে ভালোমতো উপস্থাপন। পরিবারকে গুরুত্ব দিন। শেয়ার বাজার ব্যবসায় সতর্ক থাকুন। মনে রাখবেন, একটুখানি লোভে নেমে আসতে পারে বিপর্যয়।
কন্যা: কাজে প্রযুক্তির উপযুক্ত ব্যবহার নিশ্চিত করুন। প্রযুক্তি সুবিধা আপনাকে এগিয়ে নিবে অনেক। সেই সঙ্গে আর্থিকভাবে সফলও হবেন। তবে প্রযুক্তি ব্যবহারে পূর্ণ সচেতন হতে হবে।
তুলা: প্রেমের বিষয়ে বেশ সাহসী হয়ে উঠতে পারেন। প্রিয়জনের সঙ্গে বেড়াতে যেতে পারেন দূরে কোথাও। এছাড়াও ঘুরে বেড়ানোর জন্য উপযুক্ত দিন। আসলে বেশ ভালো সময় যাচ্ছে আপনার।
বৃশ্চিক: ধর্মীয় বা আধ্যাত্মিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়বে। তবে যা করবেন বুঝেশুনে করবেন। আবেগী হওয়া উচিত হবে না। সামাজিক কর্মকাণ্ডের দিকে মনোযোগ বাড়ান।
ধনু: বন্ধুদের সঙ্গে যোগাযোগ আরও বাড়ান। স্পষ্ট ও সৎভাবে নিজেকে প্রকাশ করুন। কাউকে তথ্য দেওয়ার সময় বিভ্রান্ত করা উচিত হবে না। দলবদ্ধ কাজে ভালো সফলতা আসবে।
মকর: অনেকদিন ধরে চেষ্টা করে যে কাজ করতে পারছিলাম না, সেদিকে উন্নতি ঘটতে পারে। প্রযুক্তিগত জ্ঞান আপনার যোগাযোগ বৃদ্ধিতে সুফল দেবে।
কুম্ভ: আজকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। অতএব দিনের শুরু থেকে সঠিক পরিকল্পনা নিয়ে এগোন। আবেগ নিয়ন্ত্রণে রাখুন। সৃজনশীল চিন্তাকে কাজে লাগান।
মীন: কিছুদিন ধরে আর্থিক অবস্থা খারাপ যাচ্ছে আপনার। আজকে হয়তো কোনো সুখবর শুনতে পারেন। আত্মবিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন। সুখের দিন আসছে সামনে। সঞ্চয়ের দিকে মনোযোগ বাড়ান।
