মেক্সিকোর সাবেক প্রেসিডেন্টকে ‘ঘুষ দেন’ গুজম্যান

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১০:১৪ পিএম

‘এল চাপো’ হিসেবে পরিচিত মেক্সিকোর মাদক সম্রাট জোয়াকিন গুজম্যানের কাছ থেকে মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো ১০ কোটি ডলার ঘুষ নিয়েছিলেন বলে জানিয়েছেন মাদক মামলার এক সাক্ষী। অ্যালেক্স সিফুয়েন্তেস নামে গুজম্যানের বিশ্বস্ত এই সহচর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি আদালতকে বলেছেন, ২০১৬ সালে তিনি ঘুষের বিষয়ে কর্র্তৃপক্ষকে অবহিত করেছিলেন।

বিবিসি জানায়, মাদক পাচারকারী চক্র সিনালোয়ার প্রধান হিসেবে দেখা হয় গুজম্যানকে। দলটি মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মাদকের সবচেয়ে বড় পাচারকারী।

কোকেইন, হেরোইন ও অন্য মাদক পাচারের মামলায় ৬১ বছর বয়সী গুজম্যানকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করে মেক্সিকো। গত বছরের নভেম্বরে নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি আদালতে তার বিচার শুরু হয়। ওই আদালতে উপস্থিত সাংবাদিকরা জানান, ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত মেক্সিকোর প্রেসিডেন্ট থাকা নিয়েতো এল চাপোর কাছে ২৫ কোটি ডলার ঘুষ চান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত