মুন্সীগঞ্জের সিরাজদীখানে ডাকাতের কবলে পড়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ। গত শুক্রবার রাত ১২টায় উপজেলার কুচিয়ামোড়া-সৈয়দপুর সড়কের কান্দা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ কাশেমী।
ডাকাতির ঘটনা জানেন না বলে জানিয়েছেন সিরাজদীখান থানার ওসি ফরিদউদ্দিন। তিনি বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।
