ধানক্ষেত থেকে শ্রমিকের গলাকাটা মৃতদেহ উদ্ধার

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১২:৪৭ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে কাবুল মোল্লা (৪৫) নামে এক স’মিল শ্রমিকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের আলতি বুরুজবাড়ি গ্রামের একটি ধানক্ষেত থেকে ওই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহের ময়নাতদন্ত করতে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি।

কাবুল মোল্লা আলতি বুরুজবাড়ি গ্রামের গাফফার মোল্লার ছেলে।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, স্থানীয় লোকজন ধানক্ষেতে একজনের গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খরব দেয়।

পুলিশ সেখানে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পরে মৃতদেহটি কাবুল নামে এক স’মিল শ্রমিকের বলে তার পরিবারের সদস্যরা শনাক্ত করেন।

ওসি আরও বলেন, কারা কখন কাবুলকে এখানে এনে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরে বিস্তারিত জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত