বিজিবির ১১ সদস্যের প্রতিনিধিদল এখন মিয়ানমারে

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ০২:২১ পিএম

মিয়ানমারের মংডু শহরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত বৈঠক ও আলোচনা সভায় যোগ দিতে বিজিবির ১১ সদস্যের একটি প্রতিনিধিদল মিয়ানমারের মংডুতে গেছে। সোমবার সকাল ১০টার দিকে কক্সবাজারের টেকনাফের ট্রানজিট জেটিঘাট দিয়ে তারা মংডু শহরের উদ্দেশ্যে রওনা হন।

বিজিবি কক্সবাজার রিজিয়ল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠানের নেতৃত্বে ১০ জন কর্মকর্তা রয়েছেন।

দুপুর ২টা পর্যন্ত চলা এ আলোচনা সভায় দুই দেশের সীমান্ত সুরক্ষা, মাদক প্রতিরোধ, যৌথ টহল জোরদার, সীমান্তের মাইন অপসারণ ও চোরাচালান প্রতিরোধ বিষয়ে পারস্পরিক মতবিনিময় হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রতিনিধি টিমের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান।

বিজিবি প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এসএম আয়েজিদ খান, বিজিবি বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল জহিরুল হক খাঁন, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মো. আসাদুজ্জামান, রামু ৩০ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুর রহমান, আলীকদম ৫৭ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার খন্দকার মিজানুর রহমান, কক্সবাজার রিজিয়ন পরিচালক (অপারেশন) লে.কর্নেল মোহাম্মদ খালিদ আহমেদ, মেজর মো. তারেক মাহমুদ সরকার, মেজর মোহাম্মদ বিন সাহিরুল ইবনে রিয়াজ, মেজর জিএম সিরাজুল ইসলাম। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত