মহেশখালীতে সন্ত্রাসীদের দায়ের কোপে আহত পানচাষির মৃত্যু

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০৩:০৫ পিএম

কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী দক্ষিণ কুলগ্রামে সন্ত্রাসীদের দায়ের কোপে গুরুতর আহত পানচাষি আব্দুল কাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আব্দুল কাদের ওই এলাকার মুহাম্মদ ইদ্রিসের ছেলে। তবে এ ঘটনায় জড়িত কেউ আটক হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট মহেশখালী দক্ষিণ কুল গ্রামের মৃত জোনাব আলীর দুই ছেলে মো. ইউনুচ প্রকাশ বাদশা ও ইদ্রিসের সঙ্গে আব্দুল কাদেরের পারিবারিক বিরোধ চলে আসছিল। সোমবার সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

পরদিন আব্দুল কাদের ও অপর ভাই আজিজুল হক পানের বরজ থেকে পান নিয়ে আসার পথে ৮/১০জনের সশস্ত্র সন্ত্রাসী দা দিয়ে কোপ দেয়। তাতে আব্দুল কাদের গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে আব্দুল কাদের মারা যান।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র  ধর ঘটনার বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেবেন বলে জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত