বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী ও অ্যালামনাইবৃন্দের প্রথম পুনর্মিলনী উৎসব আগামী ১ ও ২ মার্চ (শুক্র ও শনিবার) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রেজিস্ট্রেশন চলছে।
গত ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এ রেজিস্ট্রেশন চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। অ্যালামনাইদের জন্য রেজিস্ট্রেশন ফি ১০০০ টাকা, স্পাউজদের জন্য ৮০০ টাকা ও সন্তানের ক্ষেত্রে জনপ্রতি ৫০০ টাকা।
বিস্তারিত যোগাযোগের জন্য মোবাইল নাম্বার: ০১৭১৬-৬৯৯৪৩৬, ০১৭১৬-৮৪১১৬৬, ০১৭১৬-০৩৮৮২৭ (কোষাধ্যক্ষ) এবং ফেসবুক গ্রুপ BM College Economics Department Alumni Association।
