বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 'সম্মানিত ব্যক্তি' অভিহিত করে দলটির বগুড়া জেলার সভাপতি সাইফুল ইসলাম বলেছেন, 'তাকে আমরা সবাই শ্রদ্ধা করি'।
বুধবার মির্জা ফখরুল ও সাইফুল ইসলামের ছবি নিয়ে গণমাধ্যমে ভুল খবর প্রকাশিত হয়েছে জানিয় বগুড়া জেলার এ বিএনপি নেতা এক বিবৃতিতে এ কথা বলেন।
বগুড়া জেলা বিএনপির প্যাডে লিখিত ওই বিবৃতিতে সাইফুল বলেন, 'বিএনপির মহাসচিব একজন সম্মানিত ব্যক্তি। তার সঙ্গে বাগ্বিতণ্ডার প্রশ্নই আসে না। তাকে আমরা সবাই শ্রদ্ধা করি। যে খবর পরিবেশন করা হয়েছে তা সঠিক নয়'
এর আগে বগুড়া জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চাঁন ঝগড়ায় জড়িয়ে পড়লে তা থামান মির্জা ফখরুল।
বুধবার বিকেলে বগুড়ায় একটি মতবিনিময় সভার স্থান নির্ধারণকে কেন্দ্র করে ওই দুই নেতার মধ্যে ঝগড়া হয় বল জানা যায়। বগুড়া সফররত মির্জা ফখরুল এ সময় তাদের ঝগড়া থামান। বগুড়ার একটি হোটেলের লিফটে ক্ষিপ্ত সাইফুল ইসলামকে শান্ত করতে দেখা যায় তাকে।
যা নিয়ে একটি গণমাধ্যমে মির্জা ফখরুলের সঙ্গে সাইফুল ইসলামে বিতণ্ডা হয়েছে বল খবর প্রকাশিত হয়।
তবে বিএনপির স্থানয় নেতারা জানান, সাধারণ সম্পাদকের সঙ্গে তর্কের পর উত্তেজিত হয় পড়লে বিএনপি মহাসচিব বগুড়া সভাপতির কলার চেপে ধরে তাকে শান্ত হতে নির্দেশ দেন।
সভাপতিকে না জানিয়েই অনুষ্ঠানের স্থান নির্ধারণ নিয়ে এ জটিলতা হয় বলে বগুড়ার ওই দুই নেতা দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।।
