বলিউড তারকা শহীদ কাপুর বিয়ে করেছেন চার বছর আগেই। শহীদ-মীরার সংসারে দুজন বাচ্চাও রয়েছে। এত দিন পরে এসে শহীদের কি মতিভ্রম হলো! স্ত্রী হিসেবে মীরার পরিবর্তে অন্য কাউকে নাকি পছন্দ করেন শহীদ কাপুর। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। এক সাক্ষাৎকারে শহীদ জানিয়েছেন, মীরাকে বিয়ে না করলে মীরার চেয়ে বয়সে বড় কাউকে বিয়ে করতেন শহীদ কাপুর।
তবে কি কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, অমৃতা রাও বা বিদ্যা বালানদের ভেতর থেকে কাউকে বেছে নিতেন শহীদ? কেননা এই নায়িকাদের প্রত্যেকের সঙ্গেই প্রেম করেছেন শহীদ। একজনকে ছেড়েছেন তো অন্য জনের সঙ্গে প্রেমে মশগুল হয়েছেন। যদিও ওই সাক্ষাৎকারে কোনো মেয়ের নাম মুখে আনেননি তিনি।
উল্লেখ্য ২০১৫ সালে দিল্লির মেয়ে মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ কাপুর। মিশা কাপুর এবং জেইন কাপুরকে নিয়ে সুখেই সংসার করছেন শহিদ-মীরা।
