কঠিনতম অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি ইরান : রুহানি

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১১:০৭ পিএম

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বাজে অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা করছে তার দেশ। এ জন্য ক্ষমতাসীন সরকার নয়, দায়ী যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার ইরানে ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সমাধিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। ইরানের পরমাণু সমৃদ্ধিকরণ নিয়ন্ত্রণে রাখতে বৃহৎ শক্তিগুলোর সঙ্গে দেশটির চুক্তি থেকে গত বছর সরে আসে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প ওই সিদ্ধান্তের পাশাপাশি ইরানের ওপর ফের নিষেধাজ্ঞা জারি করেন। এরপর ট্রাকশ্রমিক, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকরা বিক্ষিপ্ত প্রতিবাদ করেছেন। সেই প্রতিবাদ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে রূপ নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত