যিনি বিয়ে আবিষ্কার করেছেন, তিনি খুবই বোকা

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ০৯:১৭ এএম

নতুন প্রেমিক নিয়ে খোশ মেজাজে আছেন সুস্মিতা সেন। সোশ্যাল মিডিয়ায় নিজের আপডেটও জানাচ্ছেন নিয়মিত। ওয়ার্কআউটের ভিডিও থেকে বয়ফ্রেন্ডের সঙ্গে ছবি- কিছুই বাদ যায় না।

আনন্দবাজার পত্রিকা জানায়, সম্প্রতি বিয়ে নিয়ে একটি পোস্ট করেন সুস্মিতা। যেখানে বলেন, যিনি বিয়ে আবিষ্কার করেছেন, তিনি খুবই বোকা।

সাবেক এ বিশ্বসুন্দরী লেখেন, ‘‘যিনি বিয়ে নামক প্রতিষ্ঠানটি আবিষ্কার করেছেন, তিনি খুবই বোকা। এটা যেন কারো ভালবাসার স্বীকৃতি হিসেবে সরকারের স্ট্যাম্প লাগবেই। না হলে সে ছেড়ে চলে যাবে।’’

এই পোস্টে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে। আবার কেউ বলছেন, সুস্মিতা অবিবাহিতা বলেই এমন পোস্ট করেছেন।

তবে ট্রোলদের পাল্টা জবাব দিতে আরও একটি মিম পোস্ট করেন সুস্মিতা। অর্থাৎ, বিষয়টি উপভোগ করছেন তিনি। কারো নেতিবাচক মন্তব্যে পরোয়া করেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত