দক্ষ মানবসম্পদ গড়তে সরকার প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল শনিবার সিলেট এমসি কলেজে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘তরুণ প্রজন্মের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। বেকারত্ব দূর করতে শিক্ষার মান উন্নয়ন ও তরুণদের প্রশিক্ষণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে বর্তমান সরকার অনেক উদ্যোগ নিয়েছে।’ ‘কলেজ পর্যায়ে উচ্চ শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী। জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন এর উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ।
সিলেটে পররাষ্ট্রমন্ত্রী
বেকারত্ব দূর করতে প্রশিক্ষণে জোর দিচ্ছে সরকার
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০০ এএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০১:০০ এএম
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০