যাদের জন্মতারিখ জানা আছে, শুধু তারাই রাশিফল জানতে পারবে এবং যাদের জন্মতারিখ জানা নেই, তাদের রাশি ও ফল কিছুই বলা সম্ভব নয়। তাদের জন্য অন্য পদ্ধতি, বিশেষ করে হোরারি/কৃষ্ণমূর্তি পদ্ধতিতে ভাগ্যফল বলা যায়। এখানে ইংরেজি তারিখ অনুসারে (পাশ্চাত্য মতে) রাশিফল লিখেছেন সংখ্যাতত্ত্ববিদ হস্তরেখাবিদ ও গ্রন্থপ্রণেতা আ. জা. মো. সা. জাফরী জ্যোতিষী (কে.পি)।
মেষ: ব্যবসায়ে নতুন সুযোগ আসবে। চাকরিতে পদোন্নতি হবে। কর্মফল শুভ হবে।
বৃষ: শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যোগ আছে। ভাগ্য সুপ্রসন্ন থাকবে। দূরের ভ্রমণ শুভ।
মিথুন: আত্মীয়দের সঙ্গে বিবাদ মিটে যাবে। আয়ু বৃদ্ধি হবে। স্ত্রীর আয় ও সম্পদ বাড়বে।
কর্কট: পারিবারিক ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পাবে। পেটের পীড়া বাড়তে পারে। ধৈর্য ধরলে সব সফলতা আসবে।
সিংহ: পাওয়া অর্থ বিনিয়োগ শুভ হবে। ঋণ লাভ সহজ হবে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।
কন্যা: ব্যবসায়ে অর্থ বিনিয়োগ শুভ। সন্তানের রোগ হতে পারে। গর্ভবতী জাতিকার পুত্রলাভের সম্ভাবনা।
তুলা: অর্থ উপার্জন বাড়বে। নতুন বন্ধু জুটতে পারে। মায়ের জন্য ওষুধ ক্রয়ের সম্ভাবনা আছে।
বৃশ্চিক: বর্তমান বাসার অসুবিধা দূর হবে। নতুন আত্মীয়তার যোগ আছে। স্বল্প ভ্রমণ যোগ আছে।
ধনু: আয় বাড়বে। ভ্রমণ ও রোমান্স শুভ। কাজের স্বীকৃতি পাওয়া যাবে।
মকর: কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। ভ্রমণে সতর্ক থাকুন।
কুম্ভ: প্রতিদ্বন্দ্বী ও ব্যয় বাড়বে। সাংসারিক কাজে বাধা আসবে। নিজের কর্তব্যে অটল থাকুন।
মীন: সরকারি চাকরিতে পদোন্নতি হবে। অনেক পুরান আশা পূরণ হবে। বাড়ির জন্য সম্পত্তি ক্রয় যোগ আছে।
