মানিকগঞ্জ জেলা কাজি সমিতির সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিলাইহি রাজিউন)।
মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে জামসা গ্রামের নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
কাজি ইসমাইল হোসেন সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের জামশা গ্রামের ওয়াহেদ কাজির ছেলে। মৃত্যুকালে তিনি তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
তিনি বায়রা ইউনিয়নের কাজি ও মানিকগঞ্জ জেলা কাজি সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
এছাড়া তিনি সিংগাইর উপজেলার ভাষা শহীদ রফিকের গ্রামের বাড়ি পারিল নুরমহসিন বিদ্যায়তনের ধর্মীয় শিক্ষকও ছিলেন।
তার ১ম জানাজা বুধবার সকাল ৮টায় বায়রা বাজার সংলগ্ন পাচপারা কবরস্থান মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা নিজ গ্রামে জামশায় অনুষ্ঠিত হয়। পরে ঐ গ্রামেই তার দাফন করা হয়।
