হার্দিক-রাহুলের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০১:২৮ এএম

ঝামেলা কিছুতেই পিছু ছাড়ছে না হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের। ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে মেয়েদের নিয়ে বাজে মন্তব্য করে ভারতীয় ক্রিকেট বোর্ডের শাস্তির মুখে পড়েন তারা। বিসিসিআইয়ের সেই শাস্তি শর্তসাপেক্ষে উঠে গেলেও এবার আরেকটি ঝামেলা। ভারতের জোধপুরের এক থানায় রাহুল ও হার্দিকের বিরুদ্ধে মামলা হয়েছে। লিখিত অভিযোগ জমা পড়েছে অনুষ্ঠানের সঞ্চালক করন জোহরের নামেও। বর্তমান হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের হয়ে নিউজিল্যান্ড সফরে আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত