শ্রীদেবী প্রয়াত হয়েছেন বছর খানেক হলো। তারপর থেকে এ বলিউড সুপারস্টারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে বারবার। এবারও ব্যতিক্রম হলো না।
বুধবার শ্রীদেবীর সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। ইনস্টাগ্রামে পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই ওই ছবিতে লাইক পড়েছে পাঁচ লাখেরও বেশি।
ছবির আরেকটি বিশেষত্ব হলো, এখানে আছেন বলিউডের পরবর্তী প্রজন্মের দুই সুপারস্টার আমির খান ও সালমান খান।
কিশোর বয়সী দুই খানের সঙ্গে অমিতাভ ও শ্রীদেবীর ছবিটি লন্ডনের বিখ্যাত ফুটবল স্টেডিয়াম ওয়েম্বলির গ্যালারিতে তোলা হয়েছে।
ছবির ক্যাপশনে অমিতাভ লেখেন, “ওয়েম্বলিতে আমার কনসার্টে তোলা ছবি। এটা পুনর্গঠিত হওয়ার আগের ওয়েম্বলি। ৭০ হাজার লোক বসতে পারত এখানে।”
