পি সি সরকারকে কে না চেনে? এত বিখ্যাত জাদু-পরিবারের মেয়ে তিনি। যার দাদা, বাবা এই পেশায় এক একটি প্রতিষ্ঠান বলতে গেলে। বাপ-দাদার পেশা ধরে না রাখলেও জাদু তো তার রক্তে।
জুনিয়ার পি সি সরকারের মেয়ে মুমতাজ সরকার তাই নিজের জাত চেনালেন। পরিবারের ছোট মেয়ে মুমতাজ অভিনয়কে পেশা হিসেবে বেছে নিলেও জাদুও তার জানা।
সরস্বতী পূজার জন্য একটি বিশেষ জাদু রোববার টুইটারে শেয়ার করেছেন মুমতাজ। ক্যামেরার সামনে মুখ থেকে পর পর তিনটি নাড়ু বের করে দেখালেন তিনি। কিন্তু কী ভাবে? সেটাই তো ম্যাজিক।
মুমতাজের বোন মানেকা পেশাদার জাদুকর। কিন্তু তিনি তার আরেক বোন মৌবনী অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়। শুধু ভারতের টলিউড নয়, বাংলাদেশের ছবিতেও কাজ করেছেন মুমতাজ। দু’দেশেই প্রশংসিত তার অভিনয়।
