মিয়ানমারে ঘণ্টাব্যাপী গোলাগুলি, তুমব্রু সীমান্তে আতঙ্ক

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:০৭ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তবর্তী মিয়ানমারে মঙ্গলবার ভোরে প্রায় ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়েছে। এ ঘটনায় তুমব্রু সীমান্তে রোহিঙ্গারা আতঙ্কে রয়েছেন।

বিষয়টি জানতে চেয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা।

মঙ্গলবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইকবাল আহমেদ জানান, মঙ্গলবার ভোরে মিয়ানমারের অভ্যন্তরে বেশ কিছুক্ষণ গোলাগুলির শব্দ হয়েছে। তবে কোনো গুলি বাংলাদেশের অভ্যন্তরে কোথাও আঘাত হানেনি। আমরা বিষয়টি জানতে চেয়ে বিজিপিকে চিঠি পাঠাচ্ছি।’

তুমব্রু সীমান্তের ওপারে জিরো লাইনে নিয়মিত আসা-যাওয়া করেন এমন একজন রোহিঙ্গা আলী আসগর বলেন, ‘ভোররাতে হঠাৎ করে গুলির শব্দ শুনতে পাই আমরা। সাধারণ গুলির শব্দের সাথে ভারী অস্ত্রের শব্দও শোনা গেছে। তবে কারা কোথায় গুলি করছে তা আমরা বুঝতে পারিনি। এ ঘটনায় জিরো লাইনের আশপাশে বসবাসকারী রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত