যুক্তরাজ্যে মাদকজনিত হতাশায় আক্রান্ত ৬০ হাজার তরুণ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৩০ পিএম

মাদকের কারণে অন্তত ৬০ হাজার তরুণ হতাশাগ্রস্ত। মাদক থেকে দূরে রাখতে পারলে তরুণকে হতাশা থেকে মুক্তি দেওয়া সম্ভব হতো বলে এক গবেষণা দেখা গেছে।

দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, কানাডা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকদের চালানো এ গবেষণায় দেখা গেছে, ১৮ বছরের তরুণদের মাদক থেকে দূরে রাখতে পারলে তাদের মধ্যে সহজে কোনো ধরনের হতাশা জন্ম নেবে না। ফলে কমবে আত্মহত্যার মতো ঘটনাও।

গবেষকদের মতে, তরুণদের মধ্যে মাদকের বিস্তৃতি রোধ করা সম্ভব না। তবে অল্প বয়সেই এ বিষয়ে যথাযথ শিক্ষা দিতে পারলে মাদক গ্রহণ থেকে তাদের বিরত রাখা সম্ভব।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর অ্যান্ড্রেয়া চিপরিয়ানি বলেন, মাদক গ্রহণ ছাড়া ব্রিটিশ জনসংখ্যার মাত্র ৭ শতাংশ মানুষ হতাশায় ভোগে। সে হিসেবে এটি বলতে গেলে সামান্যই।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ৪ লাখ, কানাডায় ২৫ হাজার এবং যুক্তরাজ্যে ৬০ হাজার তরুণ হতাশাগ্রস্ত। অল্প বয়সে মাদক থেকে দূরে রাখলে এ মানসিক ব্যাধিতে তারা আক্রান্ত হতো না। এটি মানসিক ও জনস্বাস্থ্যের জন্য বিশাল একটি সমস্যা।

অনেকেই মানসিক প্রশান্তি লাভের জন্য মাদক গ্রহণ করে থাকলেও গবেষকেরা বলছেন অন্য কথা। তারা বলেন, দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে মাদকের কোনো ধরনের কার্যকারিতা খুঁজে পাননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত