কম্পিউটার জগতে ল্যাপটপের জনপ্রিয়তা সব সময়ই আকাশছোঁয়া। এর পেছনে কিছু কারণও আছে। ল্যাপটপ সহজেই বহনযোগ্য। ব্যাটারি ব্যাকআপ থাকে বলে চার্জে দেওয়ার জায়গা খোঁজ করতে হয় না যেখানে-সেখানে। ল্যাপটপ স্কুল, কলেজ, অফিস, আদালত থেকে শুরু করে খেলার মাঠ বা ভ্রমণেও বহন করে নিয়ে যাওয়া যায়। ল্যাপটপের দাম অনেক কম থেকে শুরু করে অনেক বেশিও হয়ে থাকে। তবে সুলভ মূল্যে ব্যবহারযোগ্য এবং প্রয়োজনটা পূরণ করা অনেকেরই বিবেচনায় থাকে। তাদের জন্যই নিচের তালিকাটা দিয়েছেন সাদ্দাম হোসাইন
আসুস X540LA
৩০,০০০ টাকা
আপনি যদি সাশ্রয়ী মূল্যে সেরা ল্যাপটপটি নিতে চান, তবে মার্কেটে বেস্ট অবস্থান নিয়ে আছে আসুসের এই ল্যাপটপটি। এতে আছে ১ টেরাবাইট হার্ড ডিস্ক ড্রাইভ এবং ৪ জিবি র্যাম। ইন্টেলের কোর আই থ্রি প্রসেসরসহ ল্যাপটপটি দিচ্ছে ১৫ দশমিক ৬ ইঞ্চি এইচডি (১৩৬৬ঢ৭৬৮) ডিসপ্লে। তিন সেলসমৃদ্ধ ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে ৩৩ ওয়ার্কিং আওয়ার। এ ছাড়া অপারেটিং সিস্টেম হিসেবে এই ল্যাপটপে একেবারে আসল উইন্ডোজ ১০ প্রি-ইনস্টল্ড থাকে। ল্যাপটপটির সঙ্গে দেওয়া হচ্ছে দুই বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি।
এসার Aspire ES1-572
২৯,৮০০ টাকা
বাজেটের ভেতরে সিক্স জেনারেশনের প্রসেসর দিচ্ছে শুধু এসারের এই ল্যাপটপটি। এটা ইন্টেলের কোর আই থ্রি প্রসেসরসমৃদ্ধ। তুলনামূলক হালকা গ্রাফিকসের গেমিংয়ের ক্ষেত্রে বা মাল্টিমিডিয়া ব্যবহারের সুবিধা ভোগ করতে ল্যাপটপটি দিচ্ছে ইন্টেলের এইচডি গ্রাফিকস ৫২০। এ ছাড়া আছে ১ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ এবং ৪ জিবি র্যাম। ৪ সেলের লিথিয়াম ব্যাটারি দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপের কাজে নিয়োজিত থাকে। এটি দিচ্ছে এইচডি সাউন্ড, ওয়েব ক্যামসহ মনকারা সব ফিচার।
আসুস Vivobook X507
২৯,৫০০ টাকা
ল্যাপটপটি দিচ্ছে ১ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ এবং ৪ জিবি র্যাম। ইন্টেলের কোর আই থ্রি প্রসেসরসহ ল্যাপটপটি দিচ্ছে ১৫ দশমিক ৬ ইঞ্চি এইচডি (১৩৬৬ঢ৭৬৮)। তিন সেলসমৃদ্ধ ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ দেয় ৩৩ কর্মঘণ্টা। এ ছাড়া, এটিতে অপারেটিং সিস্টেম হিসেবে একেবারে আসল উইন্ডোজ ১০ ব্যবহার করা হয়ে থাকে, যা ল্যাপটপটিতে প্রি-ইনস্টল্ড থাকে। এর সঙ্গে থাকছে দুই বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি।
ডেল Inspiron 3573
২৪,৩০০ টাকা
কম্পিউটার দুনিয়ায় সবচেয়ে প্রভাবশালী ব্র্যান্ডের নাম ডেল। স্পিডের কথা মাথায় এলেই নাম চলে আসে ডেলের। ডেল অফিসে, আদালতে সর্বাধিক ব্যবহৃত কম্পিউটারের নাম। ল্যাপটপটি দিচ্ছে ৫০০ জিবি হার্ডডিস্ক ড্রাইভ এবং ৪ জিবি র্যাম। রয়েছে বিল্ট ইন ইন্টেলের এইচডি গ্রাফিকস। এ ছাড়া এটি দিচ্ছে ওয়েবক্যাম এবং ব্লু-টুথ সুবিধা। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ফ্রি ডস। ১৫ দশমিক ৬ ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপটির সঙ্গে রয়েছে দুই বছরের ওয়ারেন্টি।
আই-Zed Air Plus
২৪,২০০ টাকা
আমরা মাত্র ৩০ হাজার টাকা বাজেটে ফুল এইচডি ডিসপ্লে কল্পনাই করতে পারি না। কিন্তু আই-লাইফের এই ল্যাপটপটি দিচ্ছে ১৫ দশমিক ৬ ইঞ্চি ফুল এইচডি (১৯২০ঢ১০৮০) ডিসপ্লে। এতে আছে ৫০০ জিবি হার্ডডিস্ক ড্রাইভ এবং ৬ জিবি র্যাম। আছে বিল্ট ইন ইন্টেলের এইচডি গ্রাফিকস। এ ছাড়া এটি দিচ্ছে ওয়েবক্যাম এবং ব্লু-টুথ সুবিধা। ডুয়েল কোরসমৃদ্ধ ল্যাপটপটি স্লিম বডি হওয়ার কারণে এতে কার্ড রিডার ব্যবহার করা যায় না।
লেনোভো IP110
২৬,৫০০ টাকা
ল্যাপটপ বিশ্বে লেনোভো একটি আস্থার নাম। ৩০ হাজার টাকার মধ্যে সবচেয়ে ভালো ল্যাপটপ সন্ধান করলে লেনোভোর এই মডেলটি হবে দারুণ। এতে ব্যবহার করা হয়েছে ইন্টেল প্রিমিয়াম কোয়াড কোর প্রসেসর। এ ছাড়া রয়েছে ৪ জিবি র্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ। এ ছাড়া এটি দিচ্ছে ওয়েবক্যাম এবং ব্লু-টুথ সুবিধা। ১৫ দশমিক ৬ ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপটির সঙ্গে আছে ওয়াইফাই, কার্ড রিডার সুবিধা ও ইউএসবি সুবিধা।
আই-লাইফ ZedBook II
২৫,০০০ টাকা
টু ইন ওয়ান ল্যাপটপের কথা চিন্তা করলে ৩০ হাজার টাকা বাজেটের ভেতর সবচেয়ে ভালো যে ল্যাপটপটির নাম চলে আসবে, সেটি হলো আই-লাইফের এই ল্যাপটপটি। ইন্টেল অ্যাটম প্রসেসরসমৃদ্ধ ল্যাপটপটি দিচ্ছে প্রাইমারি স্টোরেজ হিসেবে ৬৪ জিবি এসএসডি। এর সঙ্গে আবার ৬৪ জিবি মেমোরি কার্ড হিসেবে যুক্ত করা যাবে।। এ ছাড়া এটি দিচ্ছে ওয়েবক্যাম ও ব্লু-টুথ সুবিধা। ১১ এইচডি ডিসপ্লের ল্যাপটপটির সঙ্গে আছে ওয়াইফাই সুবিধা। এটি আরও হালকা হওয়াতে বহন করতে সুবিধা, দেখতেও স্মার্ট।
লেনোভো Ideapad 320
২৪,৫০০ টাকা
আপনি যদি গেম ফ্রিক হয়ে থাকেন, তবে কম বাজেটে এর চেয়ে বেটার গেমিং ল্যাপটপ পাওয়া কঠিন। ডুয়েল কোর প্রসেসরসমৃদ্ধ ল্যাপটপটি দিচ্ছে ৪ জিবি র্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ। মাল্টিমিডিয়া ব্যবহার এবং গেমিংয়ের দিক থেকে শতভাগ সাপোর্ট দেবে এই ল্যাপটপটি। এর অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে ফ্রি ডস। ১৪ এইচডি ডিসপ্লের ল্যাপটপটির সঙ্গে আছে ডিভিডি ও কার্ড রিডার সুবিধা।
এইচপি১৫-নং630TU
২৮,৩০০ টাকা
আপনি যদি এইচপির ফ্যান হয়ে থাকেন, তবে এই ল্যাপটপটি আপনার জন্য। কুয়াড কোরসমৃদ্ধ ল্যাপটপটি দিচ্ছে ৪ জিবি র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক ড্রাইভ। এ ছাড়া এটি দিচ্ছে ওয়েবক্যাম এবং ব্লু-টুথ সুবিধা। ব্যাটারি ব্যাকআপে এইচপি বরাবরই এগিয়ে। এটিও দিচ্ছে ৪ সেলে ৪১ ওয়ার্কিং আওয়ার ব্যাটারি সুবিধা।
প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্টেল পেন্টিয়াম ঘ৩৭১০।
১৫ দশমিক ৬ ইঞ্চি এইচডি ডিসপ্লের ল্যাপটপটির সঙ্গে থাকছে ওয়াইফাই ও কার্ড রিডার সুবিধা। রয়েছে ডিজিটাল মাইক্রোফোন সুবিধাও।
ডেল Inspiron n3552
২৫,৮০০ টাকা
কম্পিউটার দুনিয়ায় সবচেয়ে প্রভাবশালী ব্র্যান্ডের নাম ডেল। ডেলের ৩০ হাজার টাকা বাজেটের মধ্যে যে ল্যাপটপটি পাওয়া যায়, সেটি হলো ডেল ইনস্পিরেশন হ৩৫৫২। কুয়াড কোরসমৃদ্ধ ল্যাপটপটি দিচ্ছে ৪ জিবি র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক ড্রাইভ। এ ছাড়া এটি দিচ্ছে ওয়েবক্যাম এবং ব্লু-টুথ সুবিধা। ১৫ দশমিক ৬ ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপটির সঙ্গে আছে ওয়াইফাই, কার্ড রিডার সুবিধা।