বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো রেনো১৫ এফ ফাইভজি স্মার্টফোনের সঙ্গে ১৩,৬০০ টাকা মূল্যের ১২ মাসের ফ্রি স্ক্রিন প্রোটেকশন সুবিধা দিচ্ছে। অফারটি দেশের সব অপো ব্র্যান্ড স্টোরে পাওয়া যাচ্ছে। এই সুবিধার আওতায় রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারকারীরা ১২ মাসের জন্য স্ক্রিন প্রোটেকশন সুবিধা পাবেন। ছবি তোলা, ভিডিও ধারণ ও কনটেন্ট তৈরির মতো দৈনন্দিন ব্যবহারে ফোনের স্ক্রিন সুরক্ষায় এ সুবিধা প্রযোজ্য হবে।
চলতি বছরের জানুয়ারিতে বাজারে আসা অপো রেনো১৫ এফ ফাইভজি-তে রয়েছে ‘ড্যান্সিং অরোরা’ ডিজাইন ও উন্নত ক্যামেরা ফিচার। স্মার্টফোনটিতে পোর্ট্রেট, ভিডিও এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলার সুবিধা দেওয়া হয়েছে।
রেনো১৫ এফ ফাইভজি-তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা। ওয়াইড-অ্যাঙ্গেল লেন্সের মাধ্যমে সাধারণ সেলফির তুলনায় বড় পরিসরের দৃশ্য ফ্রেমে ধারণ করা যায়। ফলে গ্রুপ ছবি, ভ্রমণের বিভিন্ন দৃশ্য কিংবা ওয়াইড-ফ্রেম সেলফি তোলার ক্ষেত্রে ক্যামেরাটি ব্যবহার করা সম্ভব। পাশাপাশি, কনটেন্ট ক্রিয়েটররা বিভিন্ন কম্পোজিশনে ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন।
ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত সুবিধা হিসেবে অপো রেনো১৫ এফ ফাইভজি-র সঙ্গে ১৩,৬০০ টাকা মূল্যের ১২ মাসের ফ্রি স্ক্রিন প্রোটেকশন সুবিধা দিচ্ছে। এর আওতায় ব্যবহারকারীরা নির্দিষ্ট শর্তসাপেক্ষে এক বছরের জন্য স্ক্রিন সুরক্ষা সুবিধা পাবেন।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, 'অপোতে ক্রেতাদের জন্য উদ্ভাবনী স্মার্টফোনের চেয়েও বেশি কিছু নিশ্চিত করা আমাদের প্রতিশ্রুতি। আমরা বিশ্বাস করি, ডিভাইসের মালিকানার এই পুরো সময়ে আমাদের ক্রেতদের কেয়ার করাই এই সহযোগিতার মূল উদ্দেশ্য। যারা নতুন কিছু তৈরি করতে চান ও নিজেদের প্রকাশ করতে চান, মূলত তাদের জন্যই অপো রেনো১৫ এফ ফাইভজি নিয়ে আসা হয়েছে। এই অফারটির মাধ্যমে আমরা আমাদের ক্রেতাদের জন্য আত্মবিশ্বাস ও মানসিক প্রশান্তি নিশ্চিত করতে চাই।'
আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সকল অপো ব্র্যান্ড স্টোরে অপো রেনো১৫ এফ ফাইভজির ১৩,৬০০ টাকা মূল্যের ১২ মাসের এই ফ্রি স্ক্রিন প্রোটেকশন অফারটি উপভোগ করা যাবে। গ্রাহকসেবাকে সবসময় প্রাধান্য দিয়ে অপো ক্রেতাদের স্মার্টফোনের সুরক্ষা যেমন বাড়াচ্ছে, তেমনই নিজেদের আরও স্বাধীনভাবে প্রকাশ করার সুযোগও করে দিচ্ছে।
এ বিষয়ে আরও বিস্তারিত জানতে অপো বাংলাদেশের ওয়েবসাইট ভিজিট করুন বা অপো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ ফলো করুন।