কলকাতায় চার দিনব্যাপী দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল শুক্রবার বিকেলে কলকাতার নন্দন চলচ্চিত্র কেন্দ্রের দুই নম্বর প্রেক্ষাগৃহে এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়।
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সহায়তায় গতকাল বিকেলে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে দ্বিতীয়বারের মতো এ উৎসবের উদ্বোধন করা হয়। ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি কলকাতার নন্দন কেন্দ্র ও নজরুল তীর্থে বাংলাদেশের ২৩টি সিনেমা প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানে হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশ-ভারতের বন্ধুত্বকে আরেক ধাপ এগিয়ে নিতে জনপ্রিয় গণমাধ্যম হিসেবে চলচ্চিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।
