ইজতেমা ময়দানে মেয়র প্রার্থী আতিকুল

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪০ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে এককভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম। গতকাল শনিবার বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নেন তিনি। পাশাপাশি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ইজতেমা ময়দানে মুসল্লিদের মাঝে খাবার ও পানি বিতরণ করেন আতিকুল। এ সময় তার সঙ্গে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মী ও আলেম-ওলামারা উপস্থিত ছিলেন। আতিকুল এদিন প্রচার চালান ঢাকা-১১ আসনের এলাকাগুলোতে। বিকেল ৩টায় উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসায় সুধী সমাবেশে যোগ দেন। এ সময় তার সঙ্গে স্থানীয় সংসদ সদস্য রহমতুল্লাহ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৬টায় আতিকুল তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তা ও এই শিল্পের সঙ্গে জড়িত নবনির্বাচিত এমপি-মন্ত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এই নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় একাই নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন আতিকুল। জাতীয় পার্টি থেকে সংগীতশিল্পী শাফিন আহমেদ প্রার্থী হলেও তাকে প্রচারে দেখা যাচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত