কেরানীগঞ্জে ভেজালবিরোধী অভিযান ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩১ পিএম

ঢাকার কেরানীগঞ্জে ভেজালবিরোধী অভিযান চালিয়ে চারটি রেস্তোরাঁ ও একটি ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে জিনজিরা বাজারের চারটি রেস্তোরাঁ এবং রাজেন্দ্রপুর খালপাড় এলাকার একটি ইটভাটায় এ অভিযান চালানো হয়। দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম প্রমথ রঞ্জন ঘটক অভিযানে নেতৃত্ব দেন। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে নি¤œমানের খাবার বিক্রির দায়ে জিনজিরা বাজারের দুলাল হোটেলকে ২৫ হাজার টাকা, সত্য ঘোষ হোটেলকে ১০ হাজার, ভুপেন নন্দী হোটেলকে ১০ হাজার ও প্রদীপ রায় হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় রাজেন্দ্রপুর খালপাড় এলাকায় নাবিলা ব্রিকস নামে একটি ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত