ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী কণ্ঠশিল্পী শাফিন আহমেদ বলেছেন, ভোটারদের সম্মান রক্ষার্থে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। গতকাল সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে নির্বাচনী প্রচারণায় এ কথা বলেন তিনি। আগামী ২৮ ফেব্রুয়ারি এই নির্বাচনে ভোটগ্রহণের কথা রয়েছে। ঢাকার মানুষ পরিবর্তন চায় দাবি করে লাঙ্গল প্রতীকের প্রার্থী শাফিন আহমেদ বলেন, ‘অবশ্যই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন এবং ভোটাধিকার প্রয়োগ করবেন। রাজধানীর মানুষ গতানুগতিক রাজনীতির ধারার পরিবর্তন চায়, সেটা আমাদের মাধ্যমেই সম্ভব।’
×
