যশোরের শার্শা উপজেলার উলাশিতে সড়কের পাশ থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শার্শা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কবির হোসেন জানান, ধারণা করা হচ্ছে- দুই দল মাদক ব্যবসায়ীর গোলযোগে তার মৃত্যু হতে পারে।
তিনি জানান, বুধবার ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নাভারণ-সাতক্ষীরা সড়কের পাশে কুচিয়ামোড়া নামক স্থান থেকে গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করা হয়েছে।
মরদেহের পাশে একটি ওয়ান শুটার গান, একটি গুলি ও দেড় কেজি গাঁজা পাওয়া যায়। তবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এএসআই কবির।
